• আজ

    এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি আজ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১১:০৫ পূর্বাহ্ণ

    এলপিজির দাম নির্ধারণে গণশুনানি হতে যাচ্ছে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর)। রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সকাল ১১টায় এই শুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    প্রসঙ্গত, এর আগে দু’বার তারিখ ঘোষণা করা হলেও একবার লকডাউন ও আরেকবার হাইকোর্টের আদেশের কারণে স্থগিত হয় শুনানি।

    শুনানির বিষয়ে গত ৩১ আগস্ট দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে এই গণশুনানি শুরু হবে। একদিনে যদি আলোচনা শেষ করা না যায়, তাহলে আরও একদিন অর্থাৎ আগামীকাল ১৪ সেপ্টেম্বরও রাখা হয়েছে শুনানির সুযোগ। এতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং রিটেইলার চার্জ ইত্যাদি বিষয়ে শুনানি করা হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০