• আজ

    এশিয়া কাপ আমিরাতে, চূড়ান্ত হলো সময়সূচি

    এশিয়া কাপ আমিরাতে, চূড়ান্ত হলো সময়সূচি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ | ৬:৪১ অপরাহ্ণ

    এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, ২০২৫ সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর।

    এই আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এতে আটটি দল অংশ নেবে।

    অংশগ্রহণকারী দলগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
    ঢাকায় বৃহস্পতিবার এসিসিরি বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মে মাসে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘর্ষের পর টুর্নামেন্টের ভাগ্য কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সভার শেষে মোহসিন নাকভি টুর্নামেন্টের তারিখ ও ভেন্যু নিশ্চিত করেন।

    ভারত এবারের এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক হলেও বিসিসিআই ও পিসিবির মধ্যে একটি চুক্তি অনুযায়ী, ভারত বা পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে অন্য দলের জন্য তিন বছর পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো সাধারণত সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়।

    ভারত আগের আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও এখনো ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবেন কি না, তা নিশ্চিত হয়নি।

    তবে ঐতিহ্যের কারণে তা হওয়ার সম্ভাবনা প্রবল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০