- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২২ জুলাই ২০২৫ | ৬:১৮ অপরাহ্ণ
পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ, প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। এমন পরিস্থিতিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে।
সিরিজ জিততে পারলে টানা দুটি টি টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে টানা সিরিজ জিতেছিল টাইগাররা। এরপর আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জয় এসেছে। তবে পাকিস্তানের বিপক্ষে এখনো সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।
প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ওপেনার তানজিদ হাসান তামিম ও পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে ঢুকেছেন নাইম শেখ ও শরিফুল ইসলাম। অন্যদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন এসেছে। স্পিনার আবরার আহমেদের জায়াগায় দলে ঢুকেছে পেসার আহমেদ দানিয়েল।
টি-টোয়েন্টি ফরম্যাটে দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য স্পষ্টভাবে এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ২৩ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে বাংলাদেশ, বাকি ১৯ ম্যাচেই জয় পাকিস্তানের। তবে এবার পরিসংখ্যান নয় বাংলাদেশের চোখ এখন হাতছানি দেয়া নতুন ইতিহাস গড়ার দিকে। মিরপুরের ঘরের মাঠে এই সুযোগ কাজে লাগাতে মরিয়া লিটন, হৃদয়, মুস্তাফিজরা।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়েল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||