• আজ

    এসআই নিয়োগে কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফল প্রকাশ

    এসআই নিয়োগে কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফল প্রকাশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মার্চ ২০২২ | ১১:৩২ পূর্বাহ্ণ

    বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগের অংশ হিসেবে প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে www.police.gov.bd এ ফল জানা যাবে।

    বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ পুলিশের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বাংলাদেশ পুলিশের তথ্যমতে, ২০২১ সালের সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ হন তিন হাজার ৪৩৬ জন। উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা গত ৫ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) শুরু হয়। প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১৫ মার্চ এ পরীক্ষা শেষ হয়। এরপর ১৬ মার্চ ফল প্রকাশ করা হয়।

    কম্পিউটার দক্ষতা পরীক্ষায় দুই হাজার ২৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

    পুলিশ বলছে, শুধুমাত্র কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। এর মাধ্যমে বিশ্বায়নের এই যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকাজে অধিকতর দক্ষ ও কারিগরিভাবে বুদ্ধিদীপ্ত প্রার্থীদের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ করা সম্ভব হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০