- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৪:৩৫ অপরাহ্ণ
রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে মালদ্বীপের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন।তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে এস এম আবুল কালাম আজাদ নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন।
এস এম আবুল কালাম আজাদ বর্তমান হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||