• আজ

    কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়নে ১৭০ কোটি টাকার অনুমোদন

    কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়নে ১৭০ কোটি টাকার অনুমোদন

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:৩৪ অপরাহ্ণ

    কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়নে প্রায় ১৭০ কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে দিয়ে এই উন্নয়ন কাজ করার বিষয়টি অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

    বুধবার ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

    বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

    সাঈদ মাহবুব খান জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নাম্বার পিডব্লিউ-০৩ এর পূর্ত কাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কাছ থেকে ১৬৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৭৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

    সাঈদ মাহবুব খান বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নরসিংদী সড়ক বিভাগের আওতায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে ১৬ দশমিক ৪৫ শতাংশ সার্ভিস চার্জের বিনিময়ে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

    তিনি জানান, এ প্রকল্পের মোট চুক্তি মূল্য ছিল ৫৮ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৭৩৩ টাকা। ভেরিয়েশন প্রস্তাব এসেছে ৩ কোটি ২৬ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলতি বছরের ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত তিন মাস সময় বৃদ্ধি করা হয়েছে। এতে চুক্তি মূল্য ৫ দশমিক ২৬ শতাংশ বাড়বে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০