- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুন ২০২৫ | ৫:২০ অপরাহ্ণ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার(২ জুন) সন্ধ্যা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে।
পাশাপাশি, কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা থেকে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মে মাসে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা এবং অটোগ্যাসের মূল্য ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||