• আজ

    করাচিতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত অন্তত ১২

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২১ | ৬:০৯ অপরাহ্ণ

    পাকিস্তানের করাচিতে এক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। আজ শনিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে শেরশাহ এলাকার পারাচা চকে একটি গ্যাস পাইপলাইনে এই বিস্ফোরণ ঘটেছে।

    বেনজির ভুট্ট হাসপাতাল ট্রমা সেন্টারের প্রধান ডা. সাবির মেমন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও ১১ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা গুরুতর।

    ডা. সাবির মেমন জানান, শেরশাহ বিস্ফোরণের ঘটনায় তারা আটটি মরদেহ পেয়েছেন আর বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের বেশিরভাগেরই শরীরের ওপরের অংশ আহত হয়েছে।

    করাচি পুলিশের মুখপাত্র নিশ্চিত করেছেন গ্যাস পাইপলাইনেই বিস্ফোরণ হয়েছে। এতে একটি বেসরকারি ব্যাংকের ভবন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। আহতদের করাচির ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা একটা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন ভবনের ধ্বংসস্তুপের নিচে অনেকেই আটকা পড়ে রয়েছেন। ধ্বংসস্তুপ সরাতে এবং কেউ আটকা পড়ে থাকলে তাদের উদ্ধারে ভারি যন্ত্রপাতি নেওয়া হয়েছে।

    সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ বিস্ফোরণের কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া অবিলম্বে আহতদের চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০