• আজ

    করোনায় আরও ৮৯ জনের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ আগস্ট ২০২১ | ৬:৫৪ অপরাহ্ণ

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৯ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৪৮ জন। এতে করে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জন এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন।

    রোববার (২৯ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ১৭৭ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৯২১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১