• আজ

    করোনায় একদিনে শনাক্ত ২৪

    করোনায় একদিনে শনাক্ত ২৪

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মার্চ ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৩ জনের। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৪৩৫ জনে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ ৩২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৬৯৪ জন। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৬টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৬৩ শতাংশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০