• আজ

    করোনায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৩২

    করোনায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৩২

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জুলাই ২০২৩ | ৫:০৭ অপরাহ্ণ

    দেশে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৯১৩ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৬৭ জনে।

    শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৮১৫ জন।

    ২৪ ঘণ্টায় ৭৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

    প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০