• আজ

    করোনা টিকা: চতুর্থ ডোজ দেওয়া শুরু আজ

    করোনা টিকা: চতুর্থ ডোজ দেওয়া শুরু আজ

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২২ | ১:১৭ অপরাহ্ণ

    দেশে করোনাভাইরাস প্রতিরোধে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হচ্ছে আজ। এদিন সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া হবে।

    স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে সিটি করপোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতাল থেকে করোনা টিকার চতুর্থ ডোজ নেওয়া যাবে। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা পাবেন। যাদের তৃতীয় ডোজ নেওয়ার চার মাস হয়েছে, তারাই চতুর্থ ডোজ নিতে পারবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক জানান, সারাদেশের প্রতিটি কেন্দ্রে অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজ প্রয়োগ করা হবে। টিকাদান কার্যক্রমের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

    ২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে প্রথমবারের মতো করোনা টিকার প্রয়োগ শুরু হয়। একই বছরের এপ্রিলে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। এরপর চলতি বছরের ১৯ জুলাই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত ১৪ কোটির বেশি মানুষ প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন। এ ছাড়া সাড়ে ১২ কোটি মানুষ দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ পেয়েছেন ছয় কোটির বেশি মানুষ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০