• আজ

    করোনা থেকে মুক্ত হলেন মির্জা ফখরুল

    করোনা থেকে মুক্ত হলেন মির্জা ফখরুল

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জুলাই ২০২২ | ২:১৪ অপরাহ্ণ

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাস মুক্ত হয়েছেন। রবিবার (৩ জুলাই) বিকেলে তার নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সোমবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    গত ২৫ জুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর তিনি হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় অবস্থান করেন। বর্তমানে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন।

    এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা পজিটিভ হয়েছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১