- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২২ | ৭:৫২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি আগামী দুই বছরের মধ্যে চট্টগ্রাম-সিলেট বিভাগের বাসযাত্রীদের প্রাথমিক যাত্রীসেবা দেওয়ার আশ্বাস দেন।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকা পরিদর্শনে যান ডিএসসিসি মেয়র।
ডিএসসিসি সূত্র জানায়, বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হবে। এটি নির্মাণ হলে ঢাকার ভেতরে ওই রুটের আন্তঃজেলা বাস ঢুকবে না। একইভাবে উত্তরের জেলার বাসগুলোর জন্য বিরুলিয়ায় একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। হেমায়েতপুরে আরেকটি জায়গা নির্ধারণ করা হয়েছে বাস টার্মিনালের জন্য। এছাড়া দক্ষিণাঞ্চলের জন্য কেরানীগঞ্জের বাঘাইরে আরেকটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে। সবগুলো নির্মাণ শেষ হলে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে ঢাকা সিটির বাসগুলো রাখা হবে।
কাঁচপুরের বাস টার্মিনাল পরিদর্শনের সময় ডিএসসিসি মেয়রের সঙ্গে ছিলেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন ও খায়রুল বাকের, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||