• আজ

    কাঁচা মরিচের দাম ২৪০ টাকায় ঠেকেছে

    কাঁচা মরিচের দাম ২৪০ টাকায় ঠেকেছে

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ আগস্ট ২০২২ | ৩:২৮ অপরাহ্ণ

    নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ছে সমানতালে। কাঁচা মরিচও হাঁটছে সেই একই পথে। কয়েক সপ্তাহ আগেও দেশের বিভিন্ন বাজারে ৬০-৭০ টাকা দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম ২৪০ টাকায় ঠেকেছে।

    আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে মিলেছে এই তথ্য।

    ক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহেও কাঁচা মরিচের দাম ছিল ২০০ টাকা কেজি। সপ্তাহ না পেরোতেই সেই দাম কেজি প্রতি বেড়েছে ৪০ টাকা।
    ভ্যানে করে সবজি বিক্রি করা অনেকেও জানালেন, কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা করে বেড়েছে।

    সবজি বিক্রেতারা বলছেন, বন্যা আর বৃষ্টির কারণেই কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম বেড়েছে। এইসব বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ বাড়লেই কাঁচা মরিচের দাম খুচরা বাজারে স্বাভাবিক হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০