- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২১ | ৬:৫৮ অপরাহ্ণ
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকেই মাস্টার্স পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের তিতুমীর কলেজ শাখার সভাপতি সোহেল মৃধা।
তার আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য জানান।
৫ সেপ্টেম্বর রোববার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কারাগারেই তার পরীক্ষা নেওয়ার আদেশ দেন।
গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতায় মিছিল থেকে মতিঝিলে পুলিশের ওপর হামলা ঘটনায় তিনি গ্রেপ্তার হন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সোহেলের জামিন শুনানির তারিখ রয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর। এ অবস্থায় গত ২ সেপ্টেম্বর তার আইনজীবী খাদেমুল ইসলাম কারাবিধি অনুযায়ী জেলখানাতেই পরীক্ষা নেওয়ার আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, “এই পরীক্ষা তার মৌলিক অধিকারের বিষয়, তার জীবনের প্রশ্ন।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||