• আজ

    কাল থেকে শুরু হচ্ছে টিকা ক্যাম্পেইন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ আগস্ট ২০২১ | ৭:১৫ অপরাহ্ণ

    আগামী ৭ আগস্টই শুরু হচ্ছে টিকা ক্যাম্পেইন। পেছাচ্ছে না একদিনও। তবে লক্ষ্যমাত্রায় এসেছে পরিবর্তন। এখন ৩২ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। আগে লক্ষ্যমাত্রা ছিল কোটির বেশি টিকাদানের। বদল এসেছে ক্যাম্পেইনের টিকাদান কার্যক্রমেও। এছাড়া টিকা পাবেন বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গারা।

    দেশে গ্রামের ৮৫ ভাগ মানুষ এখনও করোনার টিকার আওতায় আসেনি। তাই সরকারের পরিকল্পনা ছিল ৭ আগস্ট থেকে ১২ আগস্ট ৬ দিনের ক্যাম্পেইনে সারা দেশে ১ কোটির বেশি মানুষকে টিকা দেয়া।

    তবে লকডাউনের সময় বাড়ানোয় এই পরিকল্পনা পরিবর্তন করে জানানো হয় ৭ আগস্ট হবে পরীক্ষামূলক টিকাদান। আর ক্যাম্পেইনের গণটিকাদান শুরু হবে ১৪ আগস্ট।

    টিকা নিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের অনেকেরই এনআইডি নেই। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ জন্য টিকা নিবন্ধনের সর্বনিম্ন বয়স ২৫ বছর করা হয়েছে।

    এছাড়া এরইমধ্যে নিবন্ধিতদের নির্দিষ্ট কেন্দ্রেই টিকা নিতে হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০