• আজ

    কাশিমপুর কারাগারে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    কাশিমপুর কারাগারে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২২ | ২:০৬ অপরাহ্ণ

    গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ১২ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সানাউল্লাহ (৫৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভোলানাথপুর এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে।

    কারা কর্তৃপক্ষ জানায়, খিলক্ষেত থানায় মাদক আইনের মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন সানাউল্লাহ। শনিবার রাত ৯ টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে সানাউল্লাহর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১