- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ সেপ্টেম্বর ২০২১ | ৪:৫৬ অপরাহ্ণ
তালেবানরা ভারত বিরোধী কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানকে ব্যবহার করতে পারে এমন আশঙ্কার মধ্যেই কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে গ্রুপটি। তালেবান বলছে, কাশ্মীরসহ যেকোনো স্থানে মুসলিমদের হয়ে আওয়াজ তোলার অধিকার রয়েছে তাদের। তবে তারা কোনও দেশের বিরুদ্ধে অস্ত্র ওঠাবে না বলেও জানিয়েছে তালেবান। খবর এনডিটিভির।
বিবিসি উর্দু সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহেইল শাহীন বলেন, মুসলিম হিসেবে ভারতের কাশ্মীরের এবং অন্যান্য দেশের মুসলিমদের জন্য আওয়াজ তোলার অধিকার রয়েছে আমাদের। আমরা আওয়াজ তুলবো এবং বলবো মুসলিমরা আপনাদেরই মানুষ, আপনাদের নাগরিক। আপনাদের আইনে তাদের সমান অধিকার রয়েছে।
কাশ্মীর ইস্যুতে শাহীনের এই মন্তব্য তালেবানের আগের অবস্থানের বিপরীত। কেননা কাবুল দখল করার কয়েকদিন পর তালেবান জানিয়েছিল, কাশ্মীর একটি ‘দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ বিষয়’।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||