• আজ

    ‘কীভাবে ১১ ডিসেম্বর থেকে অপনারা রাষ্ট্র চালাবেন’ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    ‘কীভাবে ১১ ডিসেম্বর থেকে অপনারা রাষ্ট্র চালাবেন’ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২২ | ৭:২৬ অপরাহ্ণ

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে। আমার প্রশ্ন, খালেদা জিয়া কি জনগণের ভোটে নির্বাচিত? দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন? আমরা জানতে চাই তারা কীভাবে সরকার গঠন করবে? কীভাবে ১১ ডিসেম্বর থেকে অপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করুন।

    তিনি বলেন, সংবিধানের কোন বিধানে (আপনারা) ক্ষমতায় আসবেন। আপনারা ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চান কি না তা পরিষ্কার করেন। বরং ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লাল কার্ড দেখানো হবে।

    আজ সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব বলেন।

    সম্মেলনে প্রধান আলোচক ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১