• আজ

    কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস জার্মানি ও কানাডার

    কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস জার্মানি ও কানাডার

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জানুয়ারি ২০২৩ | ৬:৪১ অপরাহ্ণ

    জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্স ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

    গতকাল শুক্রবার বার্লিনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারসহ কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

    এছাড়া কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে এক বৈঠকে কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ বাংলাদেশের কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
    শনিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্স ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার, বেটার লাইফ ফার্মিং সেন্টার স্থাপন, বৈশ্বিক উত্তম কৃষি চর্চা কর্মকাণ্ড বাস্তবায়ন (গ্লোবাল গ্যাপ), কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ও শিগগিরই বাংলাদেশে এসব বিষয়ে পাইলট কর্মসূচি গ্রহণ করবেন।

    বৈঠকে জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্সের চেয়ারপার্সন জুলিয়া হার্নাল, ব্যবস্থাপনা পরিচালক এলিনা গামপার্ট, গ্লোবাল গ্যাপের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান মুয়েলারসহ শীর্ষস্থানীয় জার্মান ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

    বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার ও বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১