- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২:১৬ অপরাহ্ণ
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চায় না কমিশন। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন-আরএফইডি’র সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার। নির্বাচন কমিশনের ওপর রাজনীতির নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অসুবিধা আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই। ইলেকশন কমিশনকে কেউ কিছু বললে আমার গায়ে তীরের মতো লাগে।
সিইসি বলেন, সব জায়গায় মতদ্বৈধতা থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবে। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নিব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব।
তিনি বলেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বললো আর আমি তালি বাজাতে থাকলাম, এটা যাতে না হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||