• আজ

    কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি : কৃষিমন্ত্রী

    কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি : কৃষিমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ জুলাই ২০২২ | ৪:৪২ অপরাহ্ণ

    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জনগণের সঙ্গে আওয়ামী লীগের আত্মার সম্পর্ক। তাদের সমর্থন না থাকলে সেটা আমরা মাথা পেতে নিয়ে ক্ষমতা ছেড়ে হাসতে হাসতে চলে যাবো।

    শনিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বছরব্যাপী পুষ্টিকর ও উচ্চমূল্যের ফল উৎপাদন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা যাবে না। সরকার পতন করতে চাইলে নির্বাচনের মাধ্যমে করতে হবে। ভোটের মাধ্যমে করতে হবে। মানুষ আমাদের ভোট না দিলে আমরা চলে যাবো। তবে ক্ষমতার জন্য কেউ জ্বালাও-পোড়াও করলে সেটা মেনে নেওয়া হবে না।

    তিনি বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। এজন্য সহজে সরানোও যাবে না।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০