• আজ

    গত একদিনে সারাদেশে হাসপাতালে ১৪০ ডেঙ্গুরোগী ভর্তি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২১ | ৭:১৪ অপরাহ্ণ

    রাজধানীসহ সারাদেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন ১৪০ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে ৫৬ জন এবং বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হন ৫৪ জন। ঢাকায় ১১০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩০ জন।
    চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৫ হাজার ৭৪৪ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭ জন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০