- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২৩ | ৫:০৭ অপরাহ্ণ
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এবার কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৩৫ শতাংশ ভোট পড়েছে। শৈতপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।
এর আগে, সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গতবারের মতো এবারও ভোটকেন্দ্র পর্যবেক্ষণে সিসি ক্যামেরা বসানো হয়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||