- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জুন ২০২৩ | ১:৪৪ অপরাহ্ণ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাঁচটি হোটেল-রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যৌথভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও আজিজুর রহমান বলেন, বিকেলে উপজেলার কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনে ওই এলাকার হাজী বিরিয়ানি, নান্না বিরিয়ানি, রাজধানী হোটেল, আল আমিন হোটেল ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
মানববকণ্ঠ/আরএইচটি
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||