• আজ

    গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

    গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুন ২০২৩ | ৭:৫০ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    রোববার (১১ জুন) রাত সাড়ে ৯টায় জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটের পাশে মো. শাকিলের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, উপজেলার জৈনা বাজার-শৈলাট সড়কের হাজী মার্কেটের পাশে জায়গা ভাড়া নিয়ে শাকিল নামে এক ব্যক্তি শেড তৈরি করে পরিত্যক্ত তুলাসহ গামেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করে রেখেছিলেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে। খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১