- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০১ নভেম্বর ২০২১ | ১২:০২ অপরাহ্ণ
বালুভর্তি ট্রাক-ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। গতকাল রবিবার (৩১ অক্টোবর) বিকেলে মহানগরীর সামন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলস্টেশন মাস্টার রেজাউল করিম জানান, বিকেল সোয়া ৫টার দিকে রেলস্টেশন সংলগ্ন সামন্তপুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হওয়ার সময় বিকল হয়ে যায়। এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা এড়াতে ব্রেক করে থামিয়ে দেন। এতে ট্রেনের ইঞ্জিনটিও বিকল হয়ে পড়ে।
এ ঘটনায় এ রুটে ময়মনসিংহ, রংপুর, রাজশাহীসহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||