- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুন ২০২৩ | ৪:২২ অপরাহ্ণ
রাজধানীর গুলশান লেকপাড়ে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গুলশান লেকপাড়ে (মানারাত সংলগ্ন এলাকায়) অভিযান চালিয়ে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে প্রায় ৩০টি অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেয় ডিএনসিসি। পাশাপাশি দোকানের ভাঙা অংশগুলো সিটি করপোরেশনের ট্রাকে নিয়ে যায় সংস্থাটি। অভিযানকালে ডিএনসিসির কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে ফুটপাতে গড়ে তোলা অবৈধ দোকানগুলো আমরা উচ্ছেদ করছি। এ অভিযানের মাধ্যমে ফুটপাত এবং সড়কের দোকানপাট ভেঙে দিয়ে আমরা পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করবো। এখানে সড়ক ও ফুটপাত দখল করে খাবারের দোকান গড়ে তোলায় যানজটও সৃষ্টি হতো।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||