• আজ

    গুলশানে বারের সামনে মারামারি, বর্ণনা দিলেন ভুক্তভোগী নারী

    গুলশানে বারের সামনে মারামারি, বর্ণনা দিলেন ভুক্তভোগী নারী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৪ | ৭:১০ অপরাহ্ণ

    রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ক্যাফে সেলেব্রিটা বারের সামনে মারামারির ঘটনায় ঐ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেপ্তার করা হয়।

    সেদিন ওই বারে কী ঘটেছিল, সংবাদমাধ্যমের কাছে সে বর্ণনা দিয়েছেন রিতা আক্তার সুমি নামের ভুক্তভোগী নারী।

    রিতা আক্তার সুমি বলেন, ‘আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, কারণ ওখানকার খাবারটা অনেক ভালো। খেতে গিয়েছিলাম। ওই মেয়েরা চারজন মিলে ওয়াশরুমে গিয়েছে। কোনো নিয়ম আছে একটা রেস্টুরেন্টে চারজন মিলে ঢোকা (ওয়াশরুমে)? সিরিয়াল মতো যাওয়া যাওয়া, তাই না?’

    তিনি বলেন, ‘ওখানকার ম্যানেজারকে আমি, বাউন্সার যাকে বলে তাকে বললাম যে, ‘‘ভাইয়া, চারজন মিলে ওয়াশরুমে গিয়েছে, আরও কারও তো দরকার পড়তে পারে।’’ বাউন্সার কি করেছে, তাদেরকে বের করে দিয়েছে। তাদের বের করে দেওয়ার পরে ১২টা সাড়ে ১২টার (রাত) দিকে আমি ও আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি। বের হওয়ার পর দেখি ওই আক্রমণকারী নারী একটা কালো গাড়ির ভেতরে বসা ছিল। ওখান থেকে এসেই আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে।’

    রিতা আক্তার সুমি বলেন, ‘প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করেছে। দেখেছে আমার গলায় কিছু (গহনা) আছে কি না। ওরা চারজন, আর আমি একা। আমি আবার শাড়ি পরা। কীভাবে আমি নিজেকে মেইনটেইন করব?’

    তিনি বলেন, ‘সোস্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখেছেন, কীভাবে ভাইরাল হয়েছে। আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? উনি তো একটা নারী, মেয়ে মানুষ। উনি আমাকে একটা থাপ্পড় মারত, উনি আমাকে চুলে ধরত আমার কোনো দুঃখ থাকত না। আমার শাড়িটা খোলার কী দরকার ছিল? এটা সবার কাছে আমার প্রশ্ন। আমি চাই, তাদের সুষ্ঠু বিচার হোক, আর কিছু না। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, যেন কোনো বোনের সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে।’

    তারা মিমাংসার কথা বলছে- সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সুমি বলেন, ‘না, আমি কোনো মিমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হইছি, সোস্যাল মিডিয়াতে আমি ভাইরাল হয়ে গেছি। উনারা হন নাই। উনারা মিডিয়াতে কথা বলতে ভয় পাচ্ছেন। কেন, আমি যদি দোষ না করি কথা বলতে কোনো প্রবলেম আছে? উনারা দোষ করেছেন বলেই কথা বলতে চাচ্ছেন না। আমি সুষ্ঠু ও ন্যায় বিচার চাই।’

    উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে গুলশানে বারের সামনে কয়েকজন নারীর মারামারির একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চুল ধরে টানাটানি করতেও দেখা যায় তাদের। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১