- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:২০ অপরাহ্ণ
গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আটটি প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে অভিযোগ করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) গ্রামীণ টেলিকম ভবনে থাকা তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে গ্রামীণ ব্যাংক। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়েও প্রতিকার পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
অধ্যাপক ড. ইউনূস বলেন, গত সোমবার থেকে তারা ভবনে তালা দিয়েছে। নিজের বাড়িতে যদি কেউ তালা মারে, তখন কেমন লাগে, আপনারাই বলেন। তাহলে দেশে আইন–আদালত কিসের জন্য আছে। আমরা বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ কখনো দেখিনি।
এ বিষয়ে আদালতের শরণাপন্ন হবেন বলেও জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যবসার মুনাফার টাকায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় নয়।
ড. ইউনূস বলেন, তারা এসে প্রতিষ্ঠানগুলো জবরদখল করল। আমরা পুলিশকে বললাম, এরকম কাণ্ড হচ্ছে, তারা যেন এসে এটা ঠিক করে দেন। পুলিশ কোনোকিছুই করল না। তারা একবার এসে ঘুরে গেল। তারা এতে কোনো অসুবিধা দেখল না। দরজায় তালা দিয়ে যাচ্ছে তারা। সকালবেলা এসে তারা আবার খুলে দিচ্ছে। এই জবরদখল তাদের যেন এখতিয়ার এবং তাদের ব্যবহার; সব মিলিয়ে আমি কোন জগতে এলাম।’
এ সময় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||