- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ আগস্ট ২০২৩ | ৭:০৪ অপরাহ্ণ
সমর্থকদের উদ্দেশে গ্রেফতারের আগে বিশেষ বার্তা দিয়ে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগে রেকর্ড করা বার্তাটি ইমরান খানের গ্রেফতারের পর প্রকাশ করা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিও বার্তায় ইমরান বলেছেন, ‘আমার গ্রেফতার প্রত্যাশিত এবং আমি আমার গ্রেফতারের আগেই এই বার্তাটি রেকর্ড করেছি। আমি চাই আমার দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ, শক্ত ও অবিচল অবস্থায় থাকবে।’
শনিবারই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলাটিতে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও ইমরান এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী পদে থাকার সময় তিনি যেসব উপহার পেয়েছিলেন, সেগুলো বিক্রি করে পাওয়া অর্থ সম্পর্কে ঘোষণা না দেওয়ার কারণে ইসলামাবাদের একটি আদালত এই রায় দিয়েছে। তাকে অতিসত্বর গ্রেফতার করে কারাগারে পাঠানোরও আদেশ দেয়া হয়।
ইমরান খানের আইনজীবী ইনতাযার হুসেইন জানিয়েছেন, এ রায়ের কিছু পরই ইমরান খানকে লাহোরের জামান পার্ক এলাকার বাসভবন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ ।
তার দল তেহরিক-ই-ইনসাফের এক টুইট বার্তা উদ্ধৃত করে ডন পত্রিকা জানায়, তাকে কোট লাখপাত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এই রায় ঘোষণার সময় ইমরান আদালতে উপস্থিত ছিলেন না।
তোশাখানা মামলায় অভিযোগ করা হয়েছিল, রাষ্ট্রীয় পদে থাকার সময় পাওয়া উপহার বিক্রি করে তিনি যে লাভ করেছেন, সেই বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। বর্তমান ক্ষমতাসীনদলের আইনপ্রণেতারা গত বছর এই অভিযোগ তুলেছিলেন। যদিও ইমরান খান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||