• আজ

    চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

    চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ আগস্ট ২০২২ | ১:৩১ অপরাহ্ণ

    রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

    আজ সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন।

    তিনি বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১