- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মে ২০২২ | ৪:১২ অপরাহ্ণ
চট্টগ্রামের চন্দনাইশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম আউয়াল (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ঘটনার পরপরই প্রতিবাদে প্রায় একঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকে যায়। পরে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল বুধবার (১৮ মে) রাতে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া এলাকায় বেড়াতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আউয়াল নামের ওই শিক্ষার্থী নিহত ও অপর দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জোয়ারা এলাকায় কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দুপুর ১২টার পরে গাছবাড়িয়া এলাকায় ছাত্রলীগ কর্মীরা সড়ক অবরোধ করেছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় নিরাপত্তাজনিত কারণে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সরিয়ে দেওয়া হয়। এর পর যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, নিহত আউয়ালের মরদেহ দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন থানায় এলে মামলা রেকর্ড করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||