• আজ

    চট্টগ্রামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২২ | ১১:৩৮ পূর্বাহ্ণ

    চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জাগো নিউজকে বলেন, সকালে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বায়েজিদ ও আগ্রাবাদ স্টেশনের ১১টি গাড়ি পাঠানো হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০