- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২২ | ৮:০৫ অপরাহ্ণ
চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল চারদিন ধরে বন্ধ রয়েছে। ট্রেনটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা চালানো যাচ্ছে না বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। এর ফলে দোহাজারী থেকে চট্টগ্রামে যাতায়াতকারীরা দুর্ভোগে পড়েছেন।
এই রুটের পূর্ব গোমদণ্ডী রেলওয়ের স্টেশনের কর্মচারী সোনা মিয়া বলেন, প্রকৌশলী না থাকায় ট্রেনটির ত্রুটি সারানো যায়নি। গত ১০ সেপ্টেম্বর থেকে ডেমু ট্রেনটি চলছে না।
জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন চারবার আসা যাওয়া করতো। এছাড়া এই রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য একটি ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে।
ট্রেন যাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ম্যানেজার আবুল কালাম চৌধুরী বলেন, যান্ত্রিক সমস্যার কারণে দোহাজারী রুটে ডেমু চলাচল বন্ধ রয়েছে। কাজ চলছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ত্রুটি সারিয়ে ডেমু চলাচল স্বাভাবিক করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||