- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ অক্টোবর ২০২৪ | ১:০৫ অপরাহ্ণ
চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান বলে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে।
এসময় চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||