• আজ

    চীনে নির্মাণস্থলে ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ৯

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২২ | ৮:০৬ অপরাহ্ণ

    চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে একটি নির্মাণস্থলে ভূমিধসে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন নয়জন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন শ্রমিকরা পাহাড়ে কাজ করছিলেন।

    স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাষ্ট্র পরিচালিত চায়না ডেইলি জানায়,গুইঝো প্রদেশের বিজিতে আনুমানিক ৩০ হাজার বর্গ মিটার মাটি ও পাঁচ হাজার বর্গ মিটার শিলা ধসে পড়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

    সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আটজনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে পাঁচজনকে মৃত ও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহত তিনজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয়।

    রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা রাতেও ফ্লাডলাইটের নিচে কাজ করছেন। যেখানে প্রচুর ধ্বংসাবশেষ ও বিধ্বস্ত যন্ত্রপাতি দেখা যায়। জরুরি, দমকল ও জননিরাপত্তা বিভাগের ৭২০ জনেরও বেশি কর্মী নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন ।

    নির্মাণ ও শিল্প দুর্ঘটনা চীনে অস্বাভাবিক নয়। ডিসেম্বরে দেশটির শানসি প্রদেশে কয়লা খনিতে দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় দুই শ্রমিক এবং নিখোঁজ থাকে বেশ কয়েক জন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০