- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১০ মে ২০২২ | ৩:০০ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলনের নির্দেশনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ নির্দেশনা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠক সূত্র জানাযায়, ছাত্রলীগের সম্মেলনের জন্য সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি-সাধারণ সম্পাদককে আজ-কালের মধ্যে তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেন তিনি।
এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুব মহিলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||