• আজ

    জাতিসংঘে পদ্মা সেতুর ওপর প্রদর্শনী পরিদর্শন প্রধানমন্ত্রীর

    জাতিসংঘে পদ্মা সেতুর ওপর প্রদর্শনী পরিদর্শন প্রধানমন্ত্রীর

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২২ | ১১:৪৮ পূর্বাহ্ণ

    জাতিসংঘ সদরদপ্তরে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী এ প্রদর্শনী পরিদর্শন করেন। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব কে এম সাখাওয়াত মুন জানান, বুধবার বিকেলে জাতিসংঘ সদরদপ্তরের লেভেল-১ এর আঁকাবাঁকা দেয়ালে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন তিনি। এ সময় জাতিসংঘের ইকোসক প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ কয়েকজন বিদেশি অতিথি সেখানে উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রী বিদেশি অতিথিদের উদ্দেশে বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। কারণ, এটি নির্মাণ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে আমাদের দোষারোপ করার চেষ্টা করেছিল, কিন্তু পরে প্রমাণ হয়েছে কোনো দুর্নীতি হয়নি।

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০