• আজ

    ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জুন ২০২১ | ১১:২৬ পূর্বাহ্ণ

    বাংলাদেশ ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।  সভাপতি নির্বাচিত হয়েছে মালদ্বীপ।

    সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের হলে অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়।

    এক বছর মেয়াদের এই দায়িত্ব এ বছর সেপ্টেম্বর থেকে শুরু হবে।  বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহ-সভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপাইন।

    এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনেও বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

    সাধারণ পরিষদের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী।  উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে।  বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহি:প্রকাশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১