• আজ

    জাতীয় চার নেতার প্রতিকৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

    জাতীয় চার নেতার প্রতিকৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ

    জাতীয় চার নেতার জেল হত্যা দিবসে তাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরাও।

    ৩ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

    এর আগে সকালে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় চার নেতার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জাদুঘর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

    উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। প্রতিবছর জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তাদের পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১