• আজ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

    | ২৮ জুলাই ২০২১ | ১১:৩৫ পূর্বাহ্ণ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    গত সোমবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান।

    আগামী ১অগাস্ট বিকাল ৪টা থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হবে।

    ফরম পূরণের শেষ সময় ৩১ অগাস্ট রাত ১২টা পর্যন্ত।

    বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০