• আজ

    জাপানে শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি

    জাপানে শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৩ | ৮:১৭ অপরাহ্ণ

    জাপানে শতাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে হত্যা ও বোমা বিষ্ফোরণের হুমকি দিয়ে ফ্যাক্স পাঠিয়েছে অজ্ঞাত এক ব্যাক্তি। গত সোমবার (২৩ জানুয়ারি) টোকিওর একটি নম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই হুমকি দেওয়া হচ্ছে।

    দেশটির স্থানীয় একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদনে জানা গেছে, ৩ থেকে ৩০ লাখ জাপানি মুদ্রা (ইয়েন) দাবী করে ফ্যাক্স আসে ওই নম্বর থেকে। এমন হুমকির ঘটনায় ওই ব্যক্তিকে খোঁজ করছে পুলিশ।

    বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ৩৩০টির বেশি বোমা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাখা হয়েছে বলে দাবি করে ওই হুমকিদাতা। অন্য এক চিঠিতে বড়ধরনের বোমা হামলার হুমকিও দিয়েছে সে।

    এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও বৃহস্পতিবার থেকে বেশিরভাগই খুলে দেওয়া হয়েছে। কারণ এখন পর্যন্ত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোন বিস্ফোরক খুঁজে পায়নি পুলিশ।

    জাপান সরকারের পক্ষ থেকে জানা গেছে, ওসাকা, সাইতামা, ইবারাকি এবং টোকিওর কাছাকাছি বিভিন্ন শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হুমকি দেয়। এমন বোমা বিস্ফোরণ হুমকি জাপানে সচরাচর ঘটে না।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০