- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২৪ | ৭:৩৫ অপরাহ্ণ
বিএনপির বন্ধুত্বের হাত সর্বদা জামায়াতের জন্য বাড়ানো আছে। যতটুকু দূরত্ব তৈরি হয়েছে, জাতীয় স্বার্থে আবার মিলিত হওয়া যাবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শনিবার (৫ অক্টোবর) এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
মেজর হাফিজ বলেন, এই সরকারের অনেকেই বিপ্লবের চেতনাকে ধারণ করে না। যারা এই সরকারে আছে, তারা জ্ঞানী ও গুণী মানুষ। কিন্তু তারা রাজনৈতিক না। তারা প্রশাসন চালাতে পারদর্শী না। যারা এই বিপ্লবের সাথে জড়িত, তাদের সাথে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।
এই ‘দুর্বল সরকার’ পাহাড়ে শান্তি ফেরাতে পারবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এ জন্য দরকার একটা গণতান্ত্রিক সরকার।
মেজর হাফিজ বলেন, ‘এই দেশের ছাত্রজনতায় এদেশের রক্ষা কবজ। আমাদের প্রত্যেকটি ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে আর কেউ আমাদের সাথে টক্কর দিতে পারবে না।’
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||