- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:৩০ অপরাহ্ণ
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মিউনিখ সিকিউরিটি কনফারেন্স-২০২৪ কনফারেন্সে অংশগ্রহণ করতে জার্মান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মিউনিখ সিকিউরিটি কনফারেন্স-২০২৪ অংশগ্রহণ উপলক্ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র্রমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।
তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে। জেলনস্কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছেন এতে রাশিয়ার সঙ্গে সম্পর্কে অবনতি বা সম্পর্কে প্রভাব ফেলবে না।
পররাষ্ট্র্রমন্ত্রী বলেন, এ সফরে মিয়ানমার যুদ্ধ ও রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে। জার্মানিতে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে কাজ করবে সরকার। নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে যারা পালিয়ে দেশে এসেছে তাদের ফেরত পাঠাতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||