• আজ

    জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র কাজ: প্রধানমন্ত্রী

    জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র কাজ: প্রধানমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২৪ | ৪:৫২ অপরাহ্ণ

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ। এটা তারা পারে, তারা আর কিছু পারে না। দেশের উন্নয়ন এগিয়ে নিতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
    তিনি বলেন, যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল নারায়ণগঞ্জের মানুষ।
    এর আগে বিকেল সোয়া ৩টা সময় প্রধানমন্ত্রী জনসভায় আসেন। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
    দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০