- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৩ | ২:০১ অপরাহ্ণ
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাড়ে সাতটার দিকে টঙ্গী বিসিক ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুরের বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইনাল হক (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল ইসলাম জাহাঙ্গীর (৪৫)।
তারা টঙ্গীর পাগাড় এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে বাস করতেন। তারা উভয়ে টঙ্গীর বিসিক ফকির মার্কেট এলাকার একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) মো. কায়সার লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সকালে কারখানার নির্মাণাধীন ভবনের নিচ তলায় একটি লোহার রডে জাতীয় পতাকা বাধতে যায় ওই দুই নিরাপত্তা কর্মী। এ সময় অসাবধানতা বসত লোহার রডটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||