• আজ

    ট্রেড লাইসেন্স ছাড়া ঢাকায় কাউকে ব্যবসা করতে দেবো না: মেয়র তাপস

    ট্রেড লাইসেন্স ছাড়া ঢাকায় কাউকে ব্যবসা করতে দেবো না: মেয়র তাপস

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৩ | ৭:১৭ অপরাহ্ণ

    বাণিজ্যিক অনুমতি ছাড়া আমরা কাউকে ঢাকা শহরে ব্যবসা করতে দেবো না। যারা লাইসেন্স ছাড়া ব্যবসা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

    মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    মেয়র শেখ তাপস বলেন, ব্যক্তিবিশেষের প্রতিষ্ঠান, নামকরা মার্কেট বা গুরুত্বপূর্ণ স্থাপনা, যেই হোক না কেন, কেউ যদি বাণিজ্যিক অনুমতি (ট্রেড লাইসেন্স) ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে প্রয়োজনে সেসব স্থাপনা-মার্কেট সিলগালা করে দিতে হবে। ক্রোক করতে হবে। এ ধরনের কিছু উদাহরণ সৃষ্টি করলে বাকিরাও নড়েচড়ে বসবে। সেজন্য আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের আরও কঠোরতা প্রদর্শনের নির্দেশ দিচ্ছি। বাণিজ্যিক অনুমতি ছাড়া আমরা কাউকে ঢাকা শহরে ব্যবসা করতে দেবো না।

    হয়রানি ছাড়া জনগণকে সেবা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আমরা কিন্তু ঝুড়িতে একটাও পচা আম রাখতে চাই না। আপনারা জানেন যে, আমরা পচা আম ফেলে দিচ্ছি এবং আরও পচা আম ফেলতে থাকবো। এটা চলমান প্রক্রিয়া।

    তিনি আরও বলেন, আমার দাদি বলতেন, ঝুড়িতে একটা পচা আম থাকলে বাকি আমেও পচন ধরে। আমের ঝুড়ি থেকে প্রথমে আমগুলো নিচে রাখতে হয়। তারপর যেগুলো ভালো সেগুলো ঝুড়িতে রাখতে হয়। যেগুলো পচা আম সেগুলো ফেলে দিতে হয়। সুতরাং এখনো যে কটা পচা আম আছে বা যারা অন্যভাবে চিন্তা করেন, তারা এখানে থাকতে পারবেন না। এখানে থেকে কোনো ধরনের গাফিলতি, অবহেলার সুযোগ নেই।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১