- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। তাই অগ্রিম টিকিট পেতে গভীর রাত থেকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। কেউ এসেছেন গভীর রাতে, কেউবা সেহরির পরে।
আগাম টিকিট পেতে যারা এসেছেন তাদের বড় অংশই শিক্ষার্থী। সবাই দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন। অপেক্ষারত মানুষের কেউ কেউ সেহরি করেই চলে এসেছেন কাউন্টারে।
জানা গেছে, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি হলো আজ। সে হিসাবে আজ (২৩ এপ্রিল) দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট দেওয়া হবে। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের ট্রেনের টিকিট।
এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে আগামী ৫ মে থেকে। ৫ মের টিকিট বিক্রি হবে ১ মে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||